Main Menu

শিশু মাহিদা ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাত বছরের শিশু মাহিদাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার জাহিদুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আন্দিদিল গ্রামবাসীর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা জামায়াতের আমির মোবারক হোসেন আকন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই, নিহত শিশুটির মা মনিরা আক্তার, চাচা মো. সজিবসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মাহিদা ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার জাহিদুলের দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, এমন ঘটনা যেন আর কোনো পরিবারকে দেখতে না হয়, সে জন্য শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মাহিদাকে পানি খাওয়ানোর কথা বলে একটি বসতঘরে নিয়ে যাওয়ার পর ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠে জাহিদুলের বিরুদ্ধে। পরে এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares