Main Menu

শহরের পরিচ্ছন্নতা রক্ষায় পৌরসভার পাশাপাশি শহরবাসীকেও ভুমিকা রাখতে হবে-মেয়র মোঃ হেলাল উদ্দিন। ।

[Web-Dorado_Zoom]

20151015_10113620151015_101136
কাউতলীতে রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন নির্ধারিত স্থান ছাড়া পৌরসভার যেখানে সেখানে ময়লা-আর্বজনা ফেলা পরিবেশ দূষনের অন্যতম কারন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারনে শহরের সৌন্দর্য নষ্ট হয়, মশা মাছির উপদ্রপ বাড়ে, নানা রোগ বালাই ছড়িয়ে পরে। অনেকে পৌরসভার ড্রেনের উপর ময়লা ফেলে। এতে ড্রেনেজ ব্যবস্থা বাধা গ্রস্থ হয়। শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জন দূর্ভোগ বাড়ে। এ সমস্ত জনদূর্ভোগ লাগভে পৌর সভার পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি শহর বাসীকেও সচেতন ভুমিকা রাখতে হবে। তিনি ড্রেনেজ ব্যবস্থা স্বচল রাখতে ব্যক্তি ও সামাজিক উদ্দ্যেগে নিজ নিজ বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তা-ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আহবান জানান।

মেয়র গতকাল সকালে কাউতলী রহিম সর্দারের বাড়ির পাশের রাস্তা ও কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শহিদ, পৌর কাউন্সিলর মোঃ কাউছার আহমেদ, মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন, এলাকার বিশিষ্ট ব্যক্তি আব্দুর রহিম সর্দার, হাজী মোঃ সাঈদুল হক সর্দার, সেলিম রেজা হাবিব, মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, মাস্টার মোঃ ফরিদ আহমেদ খান, মোঃ ফজলুল হক রতন, জহিরুল ইসলাম, মোঃ শাফায়েত হোসেন, মোঃ হিরণ মিয়া, সোহরাব হোসেন, সূমন দত্ত, কাজী রানা, মোঃ লিটন মিয়া, মোঃ রুবেল, হাফেজ মাওঃ গোলাম রাব্বানী প্রমুখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares