Main Menu

মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা 

[Web-Dorado_Zoom]
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে। বিকেল সাড়ে ৪ টায় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনারা আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমূখ।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares