Main Menu

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে নারী ভিক্ষুকের মৃত্যু, পরিচয় মেলেনি

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অসুস্থতার কারনে অজ্ঞাতনামা এক নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৫০ বছর৷ পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করলেও ডাটাবেজে কোনো তথ্য পাওয়া যায়নি।
সোমবার (৩১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের সোনিয়া ফাস্টফুড দোকানের পশ্চিম পাশ থেকে ওই নারীর ভিক্ষুকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়ি পুলিশ।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে স্টেশনের ওই স্থানে অজ্ঞাত নারীকে ঘুমিয়ে থাকতে দেখা যায়। পরের দিন সকালে স্টেশনের লোকজন ও যাত্রীরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তারপর পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. শাহ আলম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত নারী ভিক্ষুকের পরিচয় শনাক্তে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করলেও কোনো তথ্য মেলেনি।
তিনি আরও জানান, পরিচয় শনাক্ত না হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-কে অবহিত করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মৃত নারী দীর্ঘদিন ধরে ভবঘুরে হিসেবে স্টেশন এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন এবং সেখানেই ঘুমাতেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares