Main Menu

Tuesday, September 1st, 2026

 

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ডে সম্মানিত ইয়াশা সোবহান

বিশেষ শিশুদের জীবনমান উন্নয়ন ও অটিজম বিষয়ে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের পরিচালক ও বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, যত্ন, থেরাপি ও সামগ্রিক বিকাশে অবদানের স্বীকৃতি হিসেবে ইয়াশা সোবহানকে ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) ঢাকার একটি স্বনামধন্য হোটেলে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু অটিজম’ বিভাগে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে ইয়াশা সোবহান বিশেষ শিশুদের শিক্ষাRead More


নদীর জমি দখল করে শিল্পসাম্রাজ্য, মেঘনায় হারাচ্ছে প্রবাহ

  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর জমি দখলের অভিযোগ উঠেছে মেঘনা গ্রুপের বিরুদ্ধে। এই অভিযোগের তদন্ত করে সত্যতা পেয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। প্রায় দুই বছর ধরে সরেজমিন তদন্ত শেষে ১২ সদস্যের কমিটি একটি প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মেঘনা গ্রুপের সাতটি প্রতিষ্ঠান নদীর প্রায় ২৪১ দশমিক ২৭ একর জমি দখল করেছে। এর মধ্যে ৮৪ দশমিক ৭৭ একর জমিতে বিভিন্ন স্থাপনা ও মূল ভবন নির্মাণ করা হয়েছে। আরও ৫ দশমিক ৫ একর জমিতে নির্মাণ করা হয়েছে সড়ক। কমিটির সুপারিশ অনুযায়ী, দখল করা নদীর জমি দ্রুত উদ্ধার করে নদীরRead More


বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক দুটি অভিযানে ১৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ থেকে ৪ জন পালিয়ে গেছে। পুলিশ জানায়, রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। বিজয়নগর থানার এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নৈদার চান দাশের (৬২) বসতবাড়ি থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় নৈদার চান দাশকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নৈদার চান দাশ কাশিনগর এলাকার মৃত নীল কান্ত দাশ ও মৃত কাদু বালা দাশেরRead More


শালগাঁও কালিসীমা স্কুলে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। সোমবার (৩১ আগস্ট) সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের মাঠে গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তরী বাংলাদেশের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা শামীম আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ বায়ুদূষণ কমানোর পাশাপাশি মাটির ক্ষয়Read More


আশুগঞ্জ সার কারখানা সচলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা আধুনিকায়নের মাধ্যমে দ্রুত সচল করা এবং কারখানাটির পূর্বনাম ‘আশুগঞ্জ জিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড’ পুনর্বহালের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন কারখানার শ্রমিক-কর্মচারীরা। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় এএফসিসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা কিছু সময়ের জন্য ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। কর্মসূচিতে শ্রমিক-কর্মচারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আশুগঞ্জ উপজেলা বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া সিএনজি, ট্রাক ও রিকশা মালিকRead More


আখাউড়ায় টিসিবির দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দোকান খোলার সময় শাটারে হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজু রহমান (৫০) নামে এক টিসিবির বেতনভুক্ত শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজু রহমান মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি সরকারি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির কাজে বেতনভুক্ত শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে টিসিবির পণ্য বিক্রির জন্য দোকান খোলার উদ্দেশ্যে ফজু রহমান শাটার তুলতে যান। এ সময় শাটারে হাত দেওয়ারRead More


সরাইলে নবজাতকের মরদেহ উদ্ধার: ছেলে না মেয়ে, পরিচয় মেলেনি

একটি সন্তান পৃথিবীতে আসবে, এই অপেক্ষায় কত মায়ের চোখে ঘুম থাকে না। অনাগত শিশুর জন্য কত বাবা-মা মাসের পর মাস প্রস্তুতি নেন, কত কষ্ট সহ্য করেন, চিকিৎসার পেছনে ব্যয় করেন জীবনের সঞ্চয়। আবার এমনও অনেক মা-বাবা আছেন, যারা বছরের পর বছর সন্তানের মুখ দেখার অপেক্ষায় থাকেন। সন্তানহীনতার সেই শূন্যতা কতটা কষ্টের, তা যার ঘরে সন্তান নেই, তিনিই সবচেয়ে ভালো বোঝেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঝোপঝাড় থেকে আনুমানিক একদিন বয়সী এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির শরীরের প্রায় অর্ধেক অংশ কুকুরে খেয়ে ফেলেছে। পঁচন ধরে যাওয়ায় শিশুটি ছেলে না মেয়ে, সেটিওRead More


ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরের (১৬) মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর পরও তাঁর নাম-পরিচয় ও ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। রোববার (৩০ আগস্ট) ভোর ৬টার দিকে হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়। বর্তমানে মরদেহটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট দুপুরে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত অবস্থায় ওই কিশোরকে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে একই দিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করাRead More


ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে নারী ভিক্ষুকের মৃত্যু, পরিচয় মেলেনি

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অসুস্থতার কারনে অজ্ঞাতনামা এক নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৫০ বছর৷ পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করলেও ডাটাবেজে কোনো তথ্য পাওয়া যায়নি। সোমবার (৩১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের সোনিয়া ফাস্টফুড দোকানের পশ্চিম পাশ থেকে ওই নারীর ভিক্ষুকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে স্টেশনের ওই স্থানে অজ্ঞাত নারীকে ঘুমিয়ে থাকতে দেখা যায়। পরের দিন সকালে স্টেশনের লোকজন ও যাত্রীরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়েRead More


সরাইলে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় জামাল মিয়া (৩২) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর দেহ খণ্ড-বিখণ্ড হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। সোমবার (৩১ আগস্ট) ভোর আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার কুট্টাপাড়া এলাকায় ব্র্যাক অফিসের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া সরাইল উপজেলার নোয়াগাঁও কানিউচ্চ গ্রামের মন মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার রাতে জামাল মিয়া সিএনজি নিয়ে মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর তাঁরRead More


This site is protected by wp-copyrightpro.com