ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ওয়ার্ড আ’লীগের সভাপতি জাহাঙ্গীর মেম্বার গ্রেপ্তার
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর আলম (৬৪) সদর উপজেলার চান্দি গ্রামের বাসিন্দা। তিনি বাসুদেব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানার বিষয়েও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
« ৩৭ বছর ধরে বন্ধ থাকা বাঞ্ছারামপুর তাঁতকেন্দ্র চালুর উদ্যোগ (Previous News)



















