Main Menu

নাসিরনগরে যুবলীগের বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুর ১ টার দিকে উপজেলা যুবলীগের আয়োজনে ডাকবাংলোর কনফারেন্স রুমে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি অঞ্জন কুমার দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনার কোন বিকল্প নেই। করোনাভাইরাসের প্রভাবের মধ্যেও তিনি বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে যুবলীগকে এগিয়ে যেতে হবে।
কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপু ছাড়াও ১৩টি ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি- সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares