Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার সুনামগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি

[Web-Dorado_Zoom]

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও তার বাবাকে মারধরের মামলার প্রধান আসামি শামীম আহমেদকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকেলে সরাইল থানা পুলিশের সহযোগিতায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে এ মামলায় ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রহিজ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রযুক্তি ব্যবহার করে জানা যায় গত তিন দিন ধরেই অবস্থান পরিবর্তন করে শামীম। সর্বশেষ সরাইলের বেড়তলা এলাকায় তার অবস্থানের খবর পেয়ে, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত সোমবার রাতে নিজের মেয়েকে ধর্ষণ ও অপহরণের প্রতিবাদ করায় বাবাকে বাসা থেকে ধরে নিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে জগন্নাথপুর উপজেলার গুতগাঁও গ্রামের শামীম আহমেদ ও তার কয়েকজন সহযোগী।

পরদিন মঙ্গলবার সকালে ওই তরুণীকে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই তরুণী বাদী হয়ে মামলা দায়ের করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares