Saturday, October 10th, 2020
নবীনগরে ছাত্রলীগের উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানব্ বন্ধন অনুষ্ঠিত।
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: সারা দেশের ন্যায় ধর্ষনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিক্ষোভ মিছিল ও মানব্বন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে নবীনগর পৌর সদরে নবীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও মানব্বন্ধন অনুষ্ঠিত হয়েছে । এসময় শতশত ছাত্রলীগ নেতা কর্মিরা এ বিক্ষোভ মিছিল ও মানব্বন্ধনে অংশ গ্রহণ করেন। ছাত্রলীগ নেতা মো. আবু সায়েদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা মনির খান সবুর, সাইফুল ইসলাম সাবু, সুমিত চক্রবর্তী, তপু, রনি, আশিক, রোমান, সোহান প্রমূখ। এসময় বক্তারা বলেন, আমাদের একটাই দাবী ধর্ষণকারীরRead More
নবীনগরে খারঘর গণহত্যা দিবস পালিত
মিঠু সূত্রধর পলাশ , নবীনগর প্রতিনিধি: ১০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খারঘর গণহত্যা দিবস। দিবসটি স্মরণে খারঘর গণকবর সংরক্ষণ কমিটি শহীদদের স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ নিবেদন ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ, বৃক্ষরোপন কর্মসুচি পালন করে । ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীর গণহত্যা, নারী নির্যাতন লুট ও অগ্নিসংযোগের নিষ্ঠুরতম ঘটনার স্বাক্ষী নবীনগর উপজেলার খারঘর গ্রামবাসী। ১৯৭১ এর ১০ অক্টোবর নবীনগর উপজেলার বড়াইল বাজার ক্যাম্পের মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানী বাহিনীর এক অসম যুদ্ধের পর পাকিস্তানী বাহিনী গ্রামটিতে প্রবেশ করে অর্ধশতাধিক নিরিহ গ্রামবাসিকে নির্মমভাবে হত্যা করে। যুদ্ধে দুইজন সশ্রস্ত্র মুক্তিযোদ্ধা পাকিস্তানী বাহিনীর কাছেRead More
পদ্মা লাইফ ইন্স্যুঃ কোঃ লিঃ নবীনগর শাখার শত শত গ্রাহকদের সাথে প্রতারনার অভিযোগ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পদ্মা লাইফ ইন্স্যুঃ কোঃ লিঃ নবীনগর শাখার শতশত গ্রাহকদের সাথে প্রতারনার অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে নবীনগর পৌর এলাকার ঋষি সম্প্রদারের শতাধিক মানুষ তাদের বীমার পাওনা টাকা আদায়ের দাবীতে নবীনগর সদর পদ্মা লাইফ ইন্সুরেন্স শাখার অফিস ঘেরাও করেন। এসময় তারা জানান, পদ্মা লাইফ ইন্স্যুঃ কোঃ লিঃ নবীনগর শাখার মাঠ কর্মি মনোয়ারা বেগমের কাছে গত ১০ বছর যাবৎ মাসের পর মাস বীমা করে এখানে টাকা জমিয়ে দুই বছর ধরে তাদের পিছু পিছু ঘুরতেছি। বীমা করানোর সময় পদ্মা লাইফ ইন্স্যুঃ কোঃ লিঃ নবীনগর শাখার জোনাল অফিসারRead More
নাসিরনগরে যুবলীগের বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুর ১ টার দিকে উপজেলা যুবলীগের আয়োজনে ডাকবাংলোর কনফারেন্স রুমে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি অঞ্জন কুমার দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনার কোন বিকল্প নেই। করোনাভাইরাসের প্রভাবের মধ্যেও তিনি বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে যুবলীগকে এগিয়ে যেতে হবে। কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগেরRead More



















