Main Menu

ধর্ম প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক গোষ্ঠির হামলার তীব্র নিন্দা

নাসিরনগরের ঘটনার সাাথে জড়িতদের শাস্তি এবং প্রশাসনিক ব্যর্থতার জন্য দায়ীদের অপসারণ চেয়ে জেলা আওয়ামীলীগের বিবৃতি

[Web-Dorado_Zoom]

52d6পবিত্র কাবাঘর নিয়ে কটাক্ষ করার ষড়যন্ত্রমূলক ঘৃণ্য ঘটনায় সন্দিগদ্ধ জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার পরও, একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠি কর্তৃক ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করে গতকাল নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দিরে হামলা ও ভাংচুর এর ঘটনায় জড়িতদেরকে কঠোর হস্তে দমন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে সামাজিক শান্তি ধর্মীয় চেতনা রক্ষায় ব্যর্থতা সহ নৈরাজ্যকর অবস্থা সৃষ্টিকারীদের অপতৎপরতা প্রতিহত করতে প্রশাসনিক ব্যর্থতার জন্য স্থানীয় পুলিশ কর্মকর্তা ওসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত অপসারণ দাবী করে ইতিপূর্বে নাসিরনগরে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সাধারণ ছাত্রদের ডাকা সমাবেশে ১৪৪ ধারা জারী এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণে অবহেলার প্রসঙ্গ উৎত্থাপন করে জেলা নেতৃবৃন্দ এসব অযোগ্য ও অথর্ব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

নাসিরনগর সামাজিক শান্তি রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধদ্ধ হয়ে স্থানীয় সকল অসাম্প্রদায়িক চেতনার মানুষদেরকে ঐক্যবদ্ধভাবে সমাজদ্রোহীদের প্রতিহত করার আহবান জানান। খবর বিজ্ঞপ্তির






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares