Main Menu

চাদাঁবাজির মামলায় ফান্দাউক ইউনিয়নের চেয়ারম্যান গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]

chairএস.এম.বদিউল আশরাফ::ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এড: কামরুজ্জামান মামুন চাদাঁবাজির মাললায় গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া গেছে। তিনি নাসিরনগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি। আতুকোড়া গ্রামের মোঃ সোহেল মিয়ার ২২/০৯/২০১৬ তারিখের চাদাঁবাজির মামলার প্রেক্ষিতে ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৩৮৫/৫০৬ ধারায় দন্ড বিধি মোতাবেক তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ ব্যপারে নাসিরনগর থানার উপ পরিদর্শক মহিউদ্দিন সুমন বলেন, তার নামে আতুকোড়া গ্রামের সোহেল মিয়ার চাদাঁ বাজির মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার কার হয়।

এ ব্যপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র দলের সহ-সভাপতি ও নাসিরনগর নগর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মোঃ মীর মোস্তফা জালালের সাথে কথা বললে তিনি এ প্রতিনিধিকে জানান, এডঃ কামরুজ্জামান মামুনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা মামলা রজু করে সরকারি দলের দমন পীড়নে লক্ষ্য হাসিলের উদ্যেশ্যে বার বার মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি জেলা ছাত্রদলের পক্ষ থেকে এর তিব্র নিন্দা জানাচ্ছি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares