Main Menu

আশুগঞ্জে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

[Web-Dorado_Zoom]

tractorপ্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বালু বোঝাই ট্রাক্টর চাপায় সাইফুল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের ঘাটকুল এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত সাইফুল ঘাটকুল এলাকার দানু মিয়ার একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির সামনের রাস্তায় খোলা করছিল সাইফুল। এসময় পাশের স্থানীয় মুরাদ মিয়ার একটি বালুর মাঠ থেকে বালু বোঝাই করে বেপরোয়া গতিতে একটি ট্রাক্টর রাস্তায় খেলতে থাকা সাইফুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় পরপরই ট্রাক্টরের চালক ফারুক মিয়া ও হেলপার পালিয়ে যায়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। চালক পলাতক রয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares