Main Menu

কসবা পৌরসভার নির্বাচনী সরঞ্জাম বন্টন(ভিডিও)

[Web-Dorado_Zoom]

kmunicipalityপ্রতিনিধি:: আগামীকাল অনুষ্ঠিতব্য ব্রা‏হ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভা নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। দুপুর ১১টা থেকে ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রের ব্যালট পেপার, সীল সহ নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের কাছে তুলে দেওয়া হয়। ৯টি ওয়ার্ডে মোট ২৫ হাজার ৮শ ৭১জন ভোটার । পুরুষ-১২হাজার ৮শ ৫৩ জন,নারী ভোটার-১৩ হাজার ১৮জন।
আগামীকাল ২৫মে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ১০টি কেন্দ্রের ৭৮টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।
এ পৌরসভায় মোট ৯টি ওয়ার্ডে ৩ জন মেয়র, ৮জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ২৮জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares