Main Menu

মাদক ব্যবসায়ী আলী হোসেন ইচ্ছাকৃত স্বীকারোক্তি ও মাদক পরিহারের অঙ্গীকার

[Web-Dorado_Zoom]

madak24516

“ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কর্তৃক মাদক বিরোধী সমাবেশের সফলতা”

প্রেস রিলিজ:: গত ১৪ অক্টোবর ২০১৫খ্রিঃ জেলা পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে মাদক বিরোধী র‌্যালী ও পরবর্তীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম, পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া। উক্ত মহতি সমাবেশে পুলিশ সুপার মাদক বিরোধী ও মাদক ব্যবসা হতে বিরত থাকার বিষয়ে জন সাধারনকে উদ্ভূধ সূচক বক্তব্য রাখেন। উপস্থিত সকলে উক্ত বক্তব্য মনযোগ সহকারে শ্রবন করেন। এতে বেশিরভাগ জনগনই মাদকের বিরুদ্ধে সোচ্চার হন।

এরমধ্যে কয়েকজন আবেগ আপ্লুত হয়ে সমাবেশেই মাদক সেবন পরিহার করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন এবং তৎক্ষনাত পুলিশ সুপার মহোদয় তাদেরকে ফুলের শুভেচ্ছা প্রদানের পাশাপাশি সকলকে এখন থেকে শিক্ষা গ্রহনের অনুরোধ করেন।

এরই ফলশ্র“তিতে মোঃ আলী হোসেন পিতা-মৃত সুরুজ মিয়া সাং-কামালমুড়া থানা-বিজয়নগর জেলা-ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মহোদয় বরাবর এই মর্মে মুচলেকা প্রদান করেন যে, তিনি ইতোপূর্বে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তিনি জেলা পুলিশ সুপার মহোদয়ের উদ্যোগে মাদক বিরোধী বিভিন্ন কর্মকান্ডে উদ্ভুদ্ধ হয়ে অদ্য২৪-০৫-১৬ইং তারিখ হতে মাদক সেবন, মাদকের ব্যবসাসহ মাদকের বিভিন্ন কর্মকান্ড হতে সম্পূর্ণভাবে বিরত থাকার অংগীকার করেন ।

এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার তাকে সৎভাবে জীবন যাপনের জন্য পরামর্শসহ সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বস্থ করেন। এছাড়া পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ এম এ মাসুদ তাকে ফুল এবং একটি কলম দিয়ে শুভেচ্ছা জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares