Main Menu

কসবার বিনাউটি ইউপি নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের দাবী করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক

[Web-Dorado_Zoom]

binautকসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮মে অনুষ্ঠিত হবে।

২৪মে মঙ্গলবার নির্বাচনী এলাকায় প্রচারকালে সাংবাদিকদের কাছে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের দাবী করেন চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এ. এস. এম ওমর ফারুক (স্বপন) । তিনি বলেন জনগণ শান্তি মতে ভোট কেন্দ্রে ভোট দিতে পারলে বিপুল ভোটে জনগণ বিজয় করার কথাও জানান। এছাড়া বিনাউটি ইউপির ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রে ঝুকিপূর্ণ বলে সংবাদিকদেরকে জানান। কসবা উপজেলা নির্বাচন অফিসে বিনাউটি ইউপির স্বতন্ত্র চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এ. এস. এম ওমর ফারুক (স্বপন) গত ২২মে কসবা উপজেলা রিটার্নিং অফিসারের কাছে ভোট কেন্দ্র ঝুকির বিষয়ে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন।

তাঁর অভিযোগ পত্রে উল্লেখ্য করেছেন আসন্ন ২৮মে বিনাউটি ইউপি নির্বাচনে ৯ ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রই ঝুকিপূণ। তাই তিনি আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত— ফোর্সসহ সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের স্বার্থে আইনি সহযোগিতা চেয়েছেন। তিনি তাঁর অভিযোগ পত্রে আরো বলেছেন ভোটাররা যেন সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত শান্তি পূর্ণ ভাবে ভোট প্রদান করতে পারেন।

এই দিকে কসবা উপজেলা নির্বাচন অফিসে অভিযোগ বিষয়ে যোগাযোগ করলে অফিস দায়িত্বরত সাইফুল ইসলাম লিখিত অভিযোগের কথা এই প্রতিনিধির কাছে স্বীকার করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares