Main Menu

কসবা কোল্লাপাথরের বীর মুক্তিযোদ্ধা এম এ করিম  আর নেই, আইনমন্ত্রীর শোক প্রকাশ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

[Web-Dorado_Zoom]
কসবা প্রতিনিধি:কসবা  উপজেলা বায়েক ইউনিয়নের কোল্লাপাথরের বীর মুক্তিযোদ্ধা এম এ করিম  মঙ্গলবার সন্ধ্যা ৭টায় করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যু বরন করেছেন( ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মরহুমের মৃত্যুতে আইনমন্ত্রী আনিসুল হক এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
আজ বুধবার জোহর বাদ  কোল্লাপাথর চত্বরে জানাযায় অনুষ্ঠিত হয়। এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায়  ৫১জন শহীদ বীর মুক্তিযোদ্ধা সমাধির পাশে তাকে দাফন করা হয়।
কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, সহকারী কমিশনার ভূমি হাসিনা খান, সহকারী পুলিশ সুপার নাহিদ হাসানসহ  সরকার দলীয় ‌নেতারা সমবেদনা জ্ঞাপন সহ তাহার আত্মার মাগফিরাত কামনা করেছেন।এ বীরমুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি ।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares