Main Menu

এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য স্বর্ণমন্দিরে প্রার্থনা বিরাটের

[Web-Dorado_Zoom]

virat-kohli-visit-golden-temple--580x395নয়াদিল্লি: এশিয়া কাপের জন্য বাংলাদেশে রওনা দেওয়ার আগে অমৃতসরের স্বর্ণমন্দিরে বিরাট কোহলি৷ এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য প্রার্থনা করলেন৷ কালই কলকাতায় আসছে টিম ইন্ডিয়া৷

যুদ্ধে নামার আগে প্রার্থনা৷ যুদ্ধজয়ের অঙ্গীকার৷ ছুটি কাটিয়ে ফিরছেন বিরাট৷ এশিয়া কাপ থেকে টি-২০ বিশ্বকাপ৷ যুদ্ধের প্রস্তুতি৷ আর, ব্যাট হাতে তুলে নেওয়ার আগে স্বর্ণমন্দিরে ভারতের বিধ্বংসী ব্যাটসম্যান৷

এদিন নিজের মায়ের সঙ্গে অমৃতসরের স্বর্ণমন্দিরে যান বিরাট কোহলি৷ প্রিয় ক্রিকেটারকে এক ঝলক দেখতে অগনিত ভক্তের ভিড়৷ স্বর্ণমন্দিরে মাথা ঠেকালেন বিরাট৷ প্রার্থনা করলেন জয়ের জন্য৷

স্বপ্নের ফর্মে রয়েছেন টিম ইন্ডিয়ার ব্যাটিং আইকন৷ শুধু আক্রমণাত্মক ব্যাটিংই নয়, ২২ গজে তাঁর শরীরি ভাষায় চ্যাম্পিয়নের আগ্রাসন৷ ছুটি কাটিয়ে ফিরছেন বিরাট৷ আর, স্টেডিয়ামে ব্যাটিং-বিস্ফোরণের অপেক্ষায় ভক্তরা৷






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares