Main Menu

অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এর অলরাউন্ডিং নৈপুণ্য ড্যারেন স্যামির রাজশাহী কিংস কে ৩ রানে হারিয়ে শুভ সূচনা করেছে এর খুলনা টাইটাইনস।

[Web-Dorado_Zoom]

bplবিপিএল এর তৃতীয় ম্যাচে আজ বেলা আড়াইটায় মুখোমুখি হয়েছিল রাজশাহী কিংস ও খুলনা টাইটাইনস। দুই দলেরই এটা প্রথম ম্যাচ। টসে জিতে খুলনা টাইটানস এর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু নির্ধারিত ২০ অভারে ৮ ইউকেটে ১৩৩ রানের বেশি করতে পারেনি খুলনা। দলের পক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ ও রিকি ওয়েসেলস সর্বোচ্চ ৩২ রান করে করেন।রাজশাহী কিংসের পেসার আবুল হাসান রাজু ২৮ রানের বিনিময়ে ৫ টি ইউকেট শিকার করেন। ১৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ অভারে ১৩০ রানেই গুটিয়ে যায় রাজশাহীর ইনিংস। দলের পক্ষে মমিনুল হক সর্বোচ্চ ৬৪ রান করেন।তাছাড়া অধিনায়ক ড্যারেন স্যামি ৩১ রান করেন। খুলনার পেসার জুনাঈদ খান ২৩ রানের বিনিময়ে চারটি ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ৬ রান দিয়ে ৩ টি ইউকেট লাভ করেন। ম্যাচ সেরা হন খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
দিনের অপর ম্যাচে আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ান কুমিল্লা ভিক্টোরিয়ানকে হারানো চিটাগাং ভাইকিংসের দেয়া ১২৫ রানের টার্গেটে ব্যাট করছে রংপুর রাইডার্স। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ১৩.১ অভারে ১ ইউকেটে ১০০ রান। ২৩ রানে সৌম্য সরকার আউট হলেও ৫৮ রানে অপরাজিত আছেন আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। এর আগে ব্যাট করতে নেমে ১৯.৪ অভারে মাত্র ১২৪ রানেই গুটিয়ে যায় চিটাগাং। দলের পক্ষে শোয়েব মালিক সর্বোচ্চ ৩০ রান করেন।তাছাড়া আনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ২৫ রান।রংপুরের সোহাগ গাজী ১৮ রান খরচায় ও রিচার্ড গ্লেসন ৩০ রান খরচায় ২ টি করে ইউকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইটানস বনাম রাজশাহী কিংস

#খুলনা_টাইটানসঃ- ১৩৩/৮ (২০)
মাহমুদুল্লাহ রিয়াদ ৩২
রিকি ওয়েসেলস ৩২
আবুল হাসান রাজু ২৮/৫

#রাজশাহী_কিংসঃ- ১৩০ (২০)
মমিনুল হক সৌরভ ৬৪
ড্যারেন স্যামি ৩১
জুনাঈদ খান ২৩/৪
মাহমুদুল্লাহ রিয়াদ ৬/৩
ফলাফলঃ- খুলনা টাইটানস ৩ রানে বিজয়ী
ম্যান অব দ্যা ম্যাচঃ- মাহমুদুল্লাহ রিয়াদ(খুলনা)
***************************
রংপুর রাইডার্স বনাম চিটাগাং ভাইকিংস
#চিটাগাং_ভাইকিংসঃ ১২৪(১৯.৪)
শোয়েব মালিক ৩০
আনামুল হক বিজয় ২৫
সোহাগ গাজী ১৮/২
রিচার্ড গ্লেসন ৩০/২
#রংপুর_রাইডার্সঃ- ১০০/১ (১৩.১)
মোহাম্মদ সেহজাদ ৫৮*
সৌম্য সরকার ২৩
মোহাম্মদ মিঠুন ১০*






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares