হার না মানা এক স্বপ্নযাত্রা, ৪৭তম বিসিএসে সাফল্য নবীনগরের করিমের
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জল্লী গ্রামের আব্দুল করিম ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। চাকরি, সংসার ও সন্তানের দায়িত্ব সামলেও কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেছেন।
আব্দুল করিমের বাবা আবুল কাশেম। তিনি দরিকান্দি-বাড্ডা আছমাতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের ২০১২ সালের ব্যাচের শিক্ষার্থী। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
শিক্ষাজীবন শেষে করিম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি জনতা ব্যাংক-এ চাকরি করেন। বর্তমানে তিনি [অগ্রণী ব্যাংক এর সলিমগঞ্জ শাখায় কর্মরত।
জানা গেছে, ৪৫তম বিসিএসে তিনি নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। তবে তাতে থেমে যাননি। ক্যাডার হওয়ার স্বপ্নকে সামনে রেখে চাকরি ও পারিবারিক ব্যস্ততার মধ্যেও বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যান। তার সেই নীরব সাধনাই এবার এনে দিয়েছে কাঙ্ক্ষিত সাফল্য।
এক কন্যা সন্তানের জনক আব্দুল করিমের এ অর্জনে উচ্ছ্বসিত তার পরিবার, স্বজন ও এলাকাবাসী। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে আরও বড় অর্জনের মাধ্যমে তিনি ব্রাহ্মণবাড়িয়ার সুনাম আরও উজ্জ্বল করবেন।
« সরাইলে টানা তিন দিনের সংঘর্ষের পর শান্তির আভাস, জেলা পরিষদ প্রশাসকের মধ্যস্থতায় সমঝোতা (Previous News)
(Next News) উপহার হিসেবে আখাউড়া দিয়ে ভারতে ৬০০ কেজি আম পাঠালো সরকার »



















