Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নারী দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালির অভিযোগে পারভীন (৪৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সদর হাসপাতালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে পারভীনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং রোগী ও স্বজনদের হয়রানি থেকে মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় নাগরিকরা মনে করেন, সরকারি হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়া হলে রোগী ও স্বজনদের ভোগান্তি কমার পাশাপাশি চিকিৎসাসেবা গ্রহণের পরিবেশ আরও স্বাভাবিক হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares