Thursday, October 8th, 2026
বাস্তবমুখী পরিকল্পনা ও পৌরসভা বর্ধিতকরণের তাগিদ প্রধান অতিথির
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর আওতাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর অধীনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পরামর্শক প্রতিষ্ঠান ‘শেলটেক কনসালট্যান্টস (প্রাঃ) লিঃ’ (Sheltech Consultants Pvt. Ltd.) তাদের প্রস্তুতকৃত খসড়া মহাপরিকল্পনা ও প্রেজেন্টেশন তুলে ধরে। এ সময় উপস্থিত বিভিন্ন অংশীজন ও বক্তারা এই মাস্টার প্ল্যানকে আরও জনকল্যাণমূলক ও বাস্তবিক করার ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ীRead More
অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বৃক্ষরোপণ কর্মসূচি: ৭০০ শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ
বাংলাদেশ সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ২০২৬-২০৩০ মেয়াদে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মপরিকল্পনার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৭০০ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ১টি করে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক জনাব মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ মোঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিঃ মোঃRead More
শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে গত ৬ অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক (উপসচিব) শরিফুল ইসলামের হাতে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা সনদ তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয়Read More
উপজেলায় ১৩২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা
নবীনগরে প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন করলেন পুলিশ সুপার, নিরাপত্তা জোরদার
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় নবীনগর উপজেলার ভোলাচং কুমারপাড়ায় অবস্থিত প্রতিমা তৈরির বিভিন্ন কারখানা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় কারখানাগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করার পাশাপাশি কারিগর ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে খোঁজখবর নেন পুলিশ সুপার। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৬২৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শুধু নবীনগর উপজেলাতেই ১৩২টি পূজামণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। পূজা উৎসব যেন নির্বিঘ্নRead More
কসবায় ইজিপিপি বরাদ্দ নিয়ে বিএনপির দুই পক্ষের হাতাহাতি, আহত ৫
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের বরাদ্দ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। বিনাউটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন ও সদস্য রাসেল খান জানান, ইউনিয়ন পরিষদে ইজিপিপি প্রকল্পের বরাদ্দ এসেছে। ১০০ দিনের এ প্রকল্পে ১২৫ জন শ্রমিকের কাজ করার কথা রয়েছে। প্রকল্পটির তদারকির দায়িত্বেRead More
নবীনগরে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে আরমান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার জিনদপুর ইউনিয়নের হুরুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমান ওই এলাকার শান্ত মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলতে যায় শিশু আরমান। খেলার একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায় আরমান। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুকে পাওয়া যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন। জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউলRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নারী দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালির অভিযোগে পারভীন (৪৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সদর হাসপাতালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে পারভীনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং রোগীRead More



















