Main Menu

বিরাসারে দিগন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা, এক বোন নিহত অপরজন আহত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া শহরের বিরাসার এলাকায় যাত্রীবাহি দিগন্ত পরিবহনের বাস চাপায় নাসরিন বেগম (২০) এক নারী পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় তার বোন হোসনা বেগম (৩৫) আহত হয়েছে।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা- সিলেট মহাসড়কের মার্কাস মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসরিন জেলার বিজয়গর উপজেলার দত্তখোলা গ্রামের জহির মিয়ার মেয়ে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (ওসি- তদন্ত) মো. জিয়াউল হক জানান, বিকেলে জেলা শহরের কাউতলী মোড় থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রী লোকাল বাস বিশ্ব রোড়ের দিকে যাচ্ছিল। পথে বিরাসার এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে থাকা পথচারীদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হয়। আরেক নারীকে গুরুতর আহত হলে স্থানীয় তাকে লোকজন উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

তিনি আরো জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares