Main Menu

নবীনগরে শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা অনুর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে নবীনগর পৌর এলাকার নারায়নপুর শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌর সদরের একটি দল নিয়ে মোট ২২টি দলের অংশগ্রহনে জমকালো এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়।
নবীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসোইনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নবীনগর পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. বোরখান উদ্দিন আহাম্মেদ, সাতমোরা ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন আহাম্মেদ, নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. নুর আলম, উপজেলা কমিউনিষ্ট পাটির সভাপতি মো. ইসাক, প্রেসক্লাব সভাপতি সাইদুল আলম সোহরাফ, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, উপজেলা নদী নিরাপত্তা সামাজিক সংগঠন নোঙরে’র আহবায়ক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিক্ষক আব্দুর রহিম সাগর সহ আরো অনেকেই।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares