কসবায় জামায়াতের নেতা গ্রেফতার
[Web-Dorado_Zoom]
কসবা উপজেলা থেকে আল আমীন (৫৩) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমিন কসবা উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক।কসবা থানার ওসি (তদন্ত) মৃণাল দেবনাথ জানান, নাশকতাসহ বিভিন্ন জঙ্গি কর্মকাণ্ডের গোপন বৈঠক করার অভিযোগের ভিত্তিতে আল আমিনকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কসবা থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানিয়েছেন।
« আখাউড়া সীমান্তে ১০ বাংলাদেশী আটক (Previous News)
(Next News) জেনে নিন ৭ জটিল স্বাস্থ্য সমস্যার একটি সরল সমাধান! »



















