Main Menu

কসবায় ইকবাল হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইকবাল হোসেন (৫০) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোররাতে প্রযুক্তির সহায়তায় সুনামগঞ্জের তাহিরপুর থানার নীলাদ্রি লেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে আনোয়ার হোসেন (৩৮) ও একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে ফয়সাল মিয়া (২২)।
পুলিশ জানায়, গত ১০ ফেব্রুয়ারি সকালে শিমরাইল গ্রামের মধ্যপাড়া বাজারে একটি দোকানের সামনে সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে ফয়সাল মিয়া হাতে থাকা কোদাল দিয়ে ইকবাল হোসেনের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী সরমিন বেগম ১৪ ফেব্রুয়ারি কসবা থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনিন সুলতানা বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাহিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares