Main Menu

এমপি শ্যামলের সঙ্গে বিজয়নগর মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

[Web-Dorado_Zoom]
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিজয়নগর উপজেলা মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকায় অবস্থিত এমপি কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিজয়নগর উপজেলার সাংবাদিকতা, গণমাধ্যমের উন্নয়ন ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মাইনুদ্দিন রুবেল, সহ-সভাপতি আশিষ সাহা, সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক কেফাইতুল ভূঁইয়া, কোষাধ্যক্ষ মো. বাইজিদুল ইসলাম বাবুল এবং কার্যকরী সদস্য মাহমুদ হাসান সুমন।
মতবিনিময়কালে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান। তিনি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares