Main Menu

Saturday, September 12th, 2026

 

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণে কনসার্ট স্থগিতের দাবিতে কওমী ছাত্রদের স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষে আগামী ১৪ সেপ্টেম্বর আয়োজিত গানের কনসার্ট স্থগিতের দাবি জানিয়েছে কওমী ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া। এ দাবিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। শুক্রবার রাতে এসব স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপিতে কনসার্টটি স্থগিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহাসিকভাবে ইসলাম, ইলম, আলেম-উলামা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত একটি জনপদ। জেলার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে ধর্মীয় মূল্যবোধ ও সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি জড়িত।Read More


ব্রাহ্মণবাড়িয়ায় ব্লুমিং ফ্লাওয়ার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত, ৭৫ শিক্ষার্থী পেল পুরস্কার

ব্রাহ্মণবাড়িয়ায় ব্লুমিং ফ্লাওয়ার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন ধাপে বিজয়ী ৭৫ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এছাড়া উপস্থিত ছিলেন দি ব্লুমিং ফ্লাওয়ার কিন্ডারগার্টেনেরRead More


এমপি শ্যামলের সঙ্গে বিজয়নগর মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিজয়নগর উপজেলা মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকায় অবস্থিত এমপি কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিজয়নগর উপজেলার সাংবাদিকতা, গণমাধ্যমের উন্নয়ন ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মাইনুদ্দিন রুবেল, সহ-সভাপতি আশিষ সাহা, সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম চৌধুরী টিপু, সাংগঠনিকRead More


ছাত্রকে অমানবিক নির্যাতন :মাদ্রাসাশিক্ষক আত্মীয় হওয়ায় মামলা করেনি পরিবার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক মাদ্রাসাছাত্রকে অমানবিকভাবে মারধরের অভিযোগে আটক শিক্ষককে আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী শিশুর আত্মীয় হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করতে রাজি হয়নি পরিবার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার হাফেজি বিভাগের পঞ্চম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ (১১) গত বুধবার নির্যাতনের শিকার হয়। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের প্রবাসী রমজান আলী ওরফে রুমান মিয়ার ছেলে। অভিযুক্ত মুফতি ইব্রাহিম বিন মুজিব শিশুটির খালু এবং মাদ্রাসাটির ভারপ্রাপ্ত নাজিমে তালিমাত (শিক্ষা সচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা যায়, গত ৩ সেপ্টেম্বর ক্লাস শেষেRead More


হুট করে একের পর এক অচল আশুগঞ্জসহ একাধিক বিদ্যুৎকেন্দ্র , আরও বাড়ল লোডশেডিং

যান্ত্রিক ত্রুটি ও জ্বালানি সংকটের কারণে হঠাৎ করেই আশুগঞ্জসহ দেশের একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে পড়ায় বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে সারা দেশে আবারও তীব্র আকার ধারণ করেছে লোডশেডিং। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, ভারতের আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট এবং দেশের আরএনপিএলের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্রও কারিগরি ত্রুটির কারণে উৎপাদন বন্ধ করে দিয়েছে। কেন্দ্রটি একদিন আগেও ৩১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছিল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার বিদ্যুৎ পরিস্থিতি প্রতিবেদনে দেখা যায়, দেশে বিদ্যুতের চাহিদাRead More


This site is protected by wp-copyrightpro.com