Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ব্লুমিং ফ্লাওয়ার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত, ৭৫ শিক্ষার্থী পেল পুরস্কার

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় ব্লুমিং ফ্লাওয়ার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন ধাপে বিজয়ী ৭৫ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এছাড়া উপস্থিত ছিলেন দি ব্লুমিং ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের চেয়ারম্যান তারিকুল ইসলাম, প্রতিযোগিতার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আছরারুন নবী মোবারক এবং জেলা সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রশিক্ষক নুসরাত জাহান বুশারা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বিভিন্ন বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, “শিশু থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা মানুষকে জ্ঞান, মূল্যবোধ ও সৃজনশীলতার পথে এগিয়ে নেয়। ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির এই উদ্যোগ প্রশংসার দাবিদার।”
আয়োজক সূত্রে জানা যায়, প্রায় এক মাসব্যাপী চলা এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন, স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল কবিতা আবৃত্তি, শুদ্ধ বানান, সঙ্গীত, চিত্রাঙ্কন ও অভিনয়।
জেলার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গভর্নমেন্ট মডেল গার্লস হাইস্কুল।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares