ব্রাহ্মণবাড়িয়ায় রেড ক্রিসেন্ট ইউনিটের বৃক্ষরোপণ
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিশেষ পরিদর্শন, মতবিনিময় সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার(২৪ জুলাই) সকাল ১১টার দিকে শহরের হাসপাতাল রোডে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভবনের সভাকক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বোর্ড মেম্বার অ্যাডভোকেট রফিকুল ইসলাম সিকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ্দুজ্জামান শাহীন, সাবেক সেক্রেটারী মো. মিজানুর রহমান, সাবেক সদস্য মো.মাইনুল ইসলাম, মোশাররফ হোসেন বেলাল, আশরাফুল ইসলাম বাবু, উম্মে সালমা হ্যাপি, শাহাআলম পালোয়ান, ইউনিট অফিসার বৃন্দাবন চন্দ্র মন্ডল, হিসাব রক্ষক মো. আরিফুর রহমান মনির।
সভায় ইউনিটের বর্তমান মানবিক কার্যক্রমের পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে আর্তমানবতার সেবায় যুব-স্বেচ্ছাসেবকদের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।
পরে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের অংশ হিসেবে ইউনিটের চেয়ারম্যান ও প্রধান অতিথি ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের স্টাফ কোয়ার্টার প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
« ব্রাহ্মণবাড়িয়ায় উল্টোরথ যাত্রায় ভক্তদের ঢল (Previous News)
(Next News) ফিঙ্গারপ্রিন্টে মেলেনি পরিচয়, ফেসবুক পোস্টে শনাক্ত শারমিন, লাশ হস্তান্তরের পর দাফন সম্পন্ন »



















