Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের দুই নারী এমপিকে সংবর্ধনা

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে নারী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দুই সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ ও রোকেয়া বেগমকে সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (২২ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি শাহিনুর আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ ও রোকেয়া বেগম।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান।
জুলাই আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ জাবের ইব্রাহিমের মা সংসদ সদস্য রোকেয়া বেগম শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “জুলাইয়ের শহীদরা আমাদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা।” তিনি জুলাইয়ের চেতনা ও প্রেরণা ধারণ করে দেশ গঠনে নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেত্রী ও স্থানীয় নারীরা উপস্থিত ছিলেন। বক্তারা নারীদের সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি দেশসেবায় আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares