Main Menu

ব্রাহ্মণবাড়িয়া মডেল মসজিদ থেকে ৬ লাখ টাকার সরঞ্জাম চুরির অভিযোগ

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের চতুর্থ তলার ছাদ থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক ও বজ্রপাত নিরোধক সরঞ্জাম চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসলামিক ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মহিউদ্দিন সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।**
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে কোনো একসময় পৌরসভার অন্তর্গত জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের চতুর্থ তলার ছাদে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোর ছাদে প্রবেশ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ১৬টি অফিস ওয়্যারিংকৃত ক্যাবল, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা; বজ্রপাত নিরোধক যন্ত্র লাইটেনিং অ্যারেস্টার, মূল্য প্রায় ৩ লাখ টাকা; তামার আর্থিং ইলেকট্রোড, মূল্য প্রায় ৫০ হাজার টাকা এবং লাইটেনিং রড ও অন্যান্য টার্মিনালসহ আরও কিছু সরঞ্জাম, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
অভিযোগ অনুযায়ী, সব মিলিয়ে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।
এদিকে জেলা মডেল মসজিদে বারবার চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares