Thursday, August 13th, 2026
আশুগঞ্জের চরচারতলা ইউপি চেয়ারম্যান ফাইজুর রহমানের বরখাস্তের আদেশ প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমানের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে স্থানীয় সরকার বিভাগ। বুধবার (১২ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমানের বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ জালিয়াতির মাধ্যমে সৃজনসহ বিভিন্ন অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি পুনঃতদন্তপূর্বক যাচাই করা হলে তদন্তকারী কর্মকর্তা মতামত দেন যে, চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগের সমর্থনে যথেষ্টRead More
কৃষি জমি ও জলাশয় ভরাট করে উপশহর না করার দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া শহেরের পূর্বাঞ্চলের সদর ও বিজয়নগর উপজেলাধীন তিতাস ও লইসকানদী সংলগ্ন দত্তখোলা হাওরসহ একাধিক বিল এবং সংলগ্ন জলাশয় এলাকার কৃষিজমি। বিভিন্ন গ্রামের বসতবাড়ি এবং নিম্নভূমি ভরাট করে ১ হাজার ২০০ একর ভূমিতে প্রস্তাবিত উপশহর নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয়রা। বুধবার (১২ আগস্ট) দুপুরে তিতাস পূর্বাঞ্চল বসতভিটা, কৃষিজমি ও জলাশয় রক্ষা কমিটির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। দুপুরে প্রায় পাঁচ শতাধিক ভূমি মালিক নারী-পুরুষ কাউতলী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহর বাইপাস সড়কের পাশে মানববন্ধনRead More
নবীনগরে আতিকুর হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি, গ্রেপ্তার ৩
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সেলুনকর্মী আতিকুর রহমান (১৯) হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় এজাহারনামীয় আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মামলার এজাহারনামীয় আসামি সাগর (২০) এবং তদন্তে নাম আসা সাদ্দাম (৩৬) ও বোরহান (২২)। পিবিআই জানায়, বুধবার (১২ আগস্ট) রাত দেড়টার দিকে আখাউড়া উপজেলার খরমপুর কেল্লা শাহ মাজার এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘর এলাকায় পিবিআই কার্যালয়ের সামনে থেকে সাদ্দাম ও বোরহানকে গ্রেপ্তার করা হয়। পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, পূর্ববিরোধের জেরে আতিকুরকে প্রথমে লাথি মেরে অচেতনRead More
অপরিচ্ছন্ন পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, নবীনগরে দুই ওষুধ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অপরিচ্ছন্ন পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ওষুধসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই ওষুধ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করা হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক ও নবীনগর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। অভিযান চলাকালে অপরিচ্ছন্ন পরিবেশে ওষুধ সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ বিভিন্ন অসংগতির অভিযোগে দুই ওষুধ ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে উপজেলা সদরের বেশ কয়েকটি ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়। এতেRead More
নবীনগরে বিলের পানিতে ডুবে প্রাণ গেল জেলের
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাছ ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে মো. লিমন মিয়া (২৩) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার গোল পুকুরিয়া বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল লিমন। নিহত লিমন মিয়া উপজেলার রতনপুর ইউনিয়নের গোল পুকুরিয়া গ্রামের বড়বাড়ির লিটন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের গোল পুকুরের বিলে কুশাই নৌকা নিয়ে জাল দিয়ে মাছ ধরতে যান লিমন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলRead More
ব্রাহ্মণবাড়িয়া মডেল মসজিদ থেকে ৬ লাখ টাকার সরঞ্জাম চুরির অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের চতুর্থ তলার ছাদ থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক ও বজ্রপাত নিরোধক সরঞ্জাম চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসলামিক ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মহিউদ্দিন সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।** লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে কোনো একসময় পৌরসভার অন্তর্গত জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের চতুর্থ তলার ছাদে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোর ছাদে প্রবেশ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। চুরি হওয়া মালামালের মধ্যেRead More
সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধভাবে মাটি উত্তোলন, ৭ জনের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের চর কাকরিয়া এলাকায় মেঘনা নদীর তীরে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের সময় অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন- রাহাত (১৭), মো. আলামিন (২৫), হৃদয় (১৮), কামাল (৫০), আবুল কাসেম (৪০), মো. ফুরকান মিয়া (৩৩) ও আওলাদ হোসেন (২৮)। অভিযানকালে অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত সাতজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪০ ধারায় প্রত্যেককে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করাRead More
নাসিরনগরে বিয়ের দাবিতে নিয়ে প্রেমিকের বাড়িতে পাঁচদিন ধরে অনশনে তরুণী
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচদিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি বি×ষের বো×তল সঙ্গে নিয়ে অনশন করছেন বলে জানা গেছে। শনিবার (৮ আগস্ট) থেকে বুধবার (১২ আগস্ট) পর্যন্ত উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে প্রেমিক আমিন খানের বাড়িতে অবস্থান করছেন ওই তরুণী। লায়লার দাবি, দুবাইপ্রবাসী আমিন খানের সঙ্গে তার প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক। আমিন দেশে থাকা অবস্থায় দুই বছর এবং পরে দুবাই যাওয়ার পর আরও দুই বছর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। দীর্ঘদিনের সম্পর্কের পর এখন আমিন বিয়েতে অস্বীকৃতি জানাচ্ছেনRead More
বাঞ্ছারামপুরে মানসিক হতাশা ও পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মানসিক হতাশা ও পারিবারিক কলহের জেরে সুমি বেগম (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (১২ আগস্ট) ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামের দক্ষিণপাড়ায় বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুমি বেগম ওই গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে মানসিকভাবে হতাশ ছিলেন সুমি। মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে তিনি চালের পোকা মারার কীটনাশকের ট্যাবলেট সেবন করেন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্য ওRead More
নাসিরনগরে ক্যান্সার-জন্ডিসের যন্ত্রণায় বৃদ্ধের আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দীর্ঘদিন ক্যান্সার ও জন্ডিসে ভুগে অসহ্য কষ্ট সইতে না পেরে নোয়াব মোল্লা (৯০) নামে এক বৃদ্ধ বিষাক্ত কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নোয়াব মোল্লা নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের মোল্লাবাড়ির মৃত ওসমান মোল্লার ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নোয়াব মোল্লা অসুস্থতাজনিত কষ্টেরRead More



















