Main Menu

অপরিচ্ছন্ন পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, নবীনগরে দুই ওষুধ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অপরিচ্ছন্ন পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ওষুধসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই ওষুধ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করা হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক ও নবীনগর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।
অভিযান চলাকালে অপরিচ্ছন্ন পরিবেশে ওষুধ সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ বিভিন্ন অসংগতির অভিযোগে দুই ওষুধ ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের খবর পেয়ে উপজেলা সদরের বেশ কয়েকটি ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়। এতে ওষুধ কিনতে আসা রোগী ও তাদের স্বজনদের ভোগান্তিতে পড়তে হয়। পাশাপাশি ওষুধ কোম্পানির প্রতিনিধিরাও দোকান বন্ধ পেয়ে সমস্যায় পড়েন।
ইউএনও রাকিবুল ইসলাম বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ, ওষুধের মেয়াদ না থাকা এবং ব্যবসায়ীদের বিভিন্ন অসংগতির কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ওষুধ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও ঔষধ প্রশাসন অধিদপ্তর প্রয়োজন মনে করলে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares