Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে ২০২৪ সালের জুলাই কোটা বিরোধী আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এর পিতা এবং জেলা উন্নয়ন পরিষদের বর্তমান কার্য নির্বাহী কমিটির উপদেষ্টা মীর মোস্তাফিজুর রহমান বাবুল ও বর্তমান সভাপতি আলী মাউন পিয়াস এর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ মার্চ সোমবার বাদ মাগরিব কাউতলী জামে মসজিদে আয়োজিত মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন ইমাম মুফতী মাওলানা আনিসুর রহমান। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্য মোঃ আরমান উদ্দিন পলাশ, সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন মালদার, সহ-সভাপতি সাংবাদিক মোঃ আবুল হাসনাত অপু, সাধারণ সম্পাদক, মোঃ বাবুল চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ আমির ফারুক, সদর উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি প্রভাষক মোঃ মোশারফ হোসেন, ফায়েজ মিয়া, দুলাল মিয়া, সানাউল্লাহসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares