Main Menu

Monday, March 30th, 2026

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে ২০২৪ সালের জুলাই কোটা বিরোধী আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এর পিতা এবং জেলা উন্নয়ন পরিষদের বর্তমান কার্য নির্বাহী কমিটির উপদেষ্টা মীর মোস্তাফিজুর রহমান বাবুল ও বর্তমান সভাপতি আলী মাউন পিয়াস এর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ সোমবার বাদ মাগরিব কাউতলী জামে মসজিদে আয়োজিত মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন ইমাম মুফতী মাওলানা আনিসুর রহমান। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্য মোঃ আরমান উদ্দিন পলাশ, সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন মালদার, সহ-সভাপতি সাংবাদিক মোঃ আবুল হাসনাত অপু, সাধারণ সম্পাদক,Read More


স্বামীর ইমামতিতে জানাযার নামাজ, আল্লামা সাজিদুর রহমানের সহধর্মিনীর দাফন সম্পন্ন

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের সহধর্মিনীর জানাজা নামাজ ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে ঢাকার সিকেডি হাসপাতলে কিডনিজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মঙ্গলবার দুপুর ২টায় যোহরের নামাজের পর ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদরাসা প্রাঙ্গণে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন তার স্বামী আল্লামা শায়েখ সাজিদুর রহমান। জানাজায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব অংশ নেন। এছাড়া জেলা প্রশাসকRead More


আখাউড়া মোগড়া উচ্চ বিদ্যালয় : ক্লাস চলাকালীন খসে পড়লো ছাদের পলেস্তারা

আখাউড়ায় ক্লাস চলাকালীন খসে পড়েছে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা। তবে খসে পড়া পলেস্তারা শ্রেণি কক্ষের খালি জায়গায় পড়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।সোমবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ষষ্ঠ শ্রেণির ‘বি’ শাখার ক্লাস চলাকালীন ঘটনাটি ঘটে। ছাদ থেকে বড় আকারের পলেস্তারার একটি অংশ খসে মেঝেতে পড়ে। এসময় বিকট শব্দ হলে সবার মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে শিক্ষার্থীদের অন্য ক্লাসে সরিয়ে নেওয়া হয়।মোগড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুস বলেন, ঝুঁকি নিয়েই ভবনটিতে ক্লাস করানো হতো। আজ ভবনের একটি কক্ষে ছাদ থেকেRead More


আখাউড়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

আখাউড়ায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় সুবল চন্দ্র দাস (৫৫) নামে এক লন্ড্রি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২৯ মার্চ) ভোররাত ৩টার দিকে খড়মপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবল চন্দ্র দাস আখাউড়া পৌর এলাকার দুর্গাপুর গ্রামের হিরালাল চন্দ্র দাসের ছেলে। পৌরশহরের সড়ক বাজার এলাকায় তার একটি লন্ড্রির দোকান রয়েছে। নিহতের পারিবারিক সূত্র জানায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে ট্রেনে করে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছান সুবল চন্দ্র দাস। সেখান থেকে একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে খড়মপুর বাইপাস এলাকার মোড়ে পৌঁছালে আরেক প্রান্তRead More


কসবায় ১৭ কেজি গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক অভিযানে ১৭ কেজি গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ৩টা ৩০ মিনিটে কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বায়েক ইউনিয়নের কৈখলা এলাকা থেকে দুই মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  অপরদিকে একই দিন বিকাল ৫টা ১৫ মিনিটে কসবা পৌরসভার আড়াইবাড়ী এলাকা থেকে আরও এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩৫ পিসRead More


নবীনগর ভূমি অফিস তালাবদ্ধ : সেবা বঞ্চিত সাধারণ মানুষ

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভূমি অফিসে অফিসারদের যেন ঈদের আমেজ কাটেনি। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে দ্বিতীয় কার্য দিবসে তালাবদ্ধ থাকতে দেখা গেছে গুরুত্বপূর্ণ ভূমি অফিস। সরকারি সিদ্ধান্ত মোতাবেক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি থাকার পর ২৯ মার্চ রবিবার অফিস খোলা থাকলেও ঐদিন উপজেলাস্থ ভূমি অফিসে কর্মরত অফিসারদের অফিস করতে দেখা যায়নি। এমনকি উপজেলার ভূমি অফিসের কয়েকটি দপ্তর এখনো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। শুধু সাধারণ শাখা খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছিল মাত্র একজন। এতে সেবা নিতে আসা জনসাধারণ হয়রানির শিকার হলেওRead More


বাঞ্ছারামপুরে নিলাম ছাড়াই সরকারি কালভার্ট বিক্রির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলায় সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করেই একটি কালভার্ট ভেঙে নিলাম ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিকল্প রাস্তা নির্মাণের কোনো ব্যবস্থা না করেই কালভার্টটি ভেঙে ফেলা হয়েছে, ফলে কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কদমতলী উত্তরপাড়ায় বাঞ্ছারামপুর-কদমতলী-মরিচাকান্দি সড়কের ১৩ কিলোমিটার অংশে একটি পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণকাজ চলছে। এলজিইডির আওতাধীন এই প্রকল্পটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। তবে পুরাতন কালভার্ট অপসারণ ও বিক্রিরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার ইসলামাবাদ (গোগত) এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ গুরুতর আহত হন। পরে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়। তবে এখনো পর্যন্ত তার পরিচয়Read More


ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে মর্টারশেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পুকুর খননের সময় একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার নাটাই দক্ষিন ইউনিয়নের বড়হরণ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বড়হরণ এলাকার সাববাড়িতে আব্দুস সোবান মুন্সীর মালিকানাধীন একটি পুকুরে খননকাজ চলছিল। এ সময় শ্রমিকরা মাটির নিচে একটি সন্দেহজনক বস্তু দেখতে পান। পরে সেটি মর্টারশেল হতে পারে, এমন ধারণা ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা আশরফুল বারি ইমন বলেন, পুকুর খননের সময় শ্রমিকরা বস্তুটি দেখতে পান এবং পরে সেটি মর্টারশেল হতে পারে বলে ধারণা করা হয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরRead More


This site is protected by wp-copyrightpro.com