Main Menu

আখাউড়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

[Web-Dorado_Zoom]
আখাউড়ায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় সুবল চন্দ্র দাস (৫৫) নামে এক লন্ড্রি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২৯ মার্চ) ভোররাত ৩টার দিকে খড়মপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবল চন্দ্র দাস আখাউড়া পৌর এলাকার দুর্গাপুর গ্রামের হিরালাল চন্দ্র দাসের ছেলে। পৌরশহরের সড়ক বাজার এলাকায় তার একটি লন্ড্রির দোকান রয়েছে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে ট্রেনে করে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছান সুবল চন্দ্র দাস। সেখান থেকে একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে খড়মপুর বাইপাস এলাকার মোড়ে পৌঁছালে আরেক প্রান্ত থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। নিহতের ভাই বিমল দাস জানান, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার ভাই মারা যান। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য আহতদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares