Main Menu

নাসিরনগরে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের সদস্য গ্রেফতার

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। এ সময় চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ধরমন্ডল ইউনিয়নে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আনসার মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার বসতবাড়ি তল্লাশি করে একটি সুজুকি ১৫০ সিসি, একটি ইয়ামাহা আর-১৫ ১৬০ সিসি এবং একটি ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আনসার মিয়া ধরমন্ডল এলাকার সঞ্জীব আলীর ছেলে।
এ ঘটনায় নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ মিডিয়া উইং।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares