Main Menu

নবীনগরে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় দুইজন আহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন চরলাপাং গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে ফুল মিয়া (৬০) এবং একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী উম্মে হানি (২২)। তাদের উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরলাপাং গ্রামে একটি সড়ক নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর সঙ্গে অহিদ মিয়ার বিরোধ চলছিল। সম্প্রতি সড়কটির নির্মাণকাজ শেষ হওয়ার পর নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় কৃষকদের জমিতে ভাড়ায় হাল চাষের জন্য মুসলেম মিয়া একটি ট্রাক্টর কিনে আনলে ট্রাক্টর ভাড়া ব্যবসা নিয়ে দ্বন্দ্ব আরও তীব্র হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, ব্যবসায় একক আধিপত্য হারানোর আশঙ্কায় অহিদ মিয়া ও তার ভাই উবায়দুল মিয়া ক্ষুব্ধ হন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।
স্থানীয়দের অভিযোগ, এ বিরোধের জের ধরে শনিবার রাতে নরসিংদীর রায়পুর এলাকা থেকে লোকজন এনে চরলাপাং গ্রামে হামলা চালানো হয়। হামলার সময় গুলিবিদ্ধ হয়ে ফুল মিয়া ও উম্মে হানি আহত হন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির খবর পাওয়া গেছে। ঘটনায় দুইজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares