Main Menu

নবীনগরে আওয়ামী লীগ নেতা সোহেল মেম্বার গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় করা পুরোনো মামলায় সোহেল মিয়া (সোহেল মেম্বার) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)। গ্রেপ্তার সোহেল মিয়া উপজেলার বাঘাউড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার নাটঘর এলাকায় বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সোহেল মিয়াকে বুধবার (১২ আগস্ট) আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানোর কথা রয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares