Wednesday, August 12th, 2026
বিজয়নগরে পাথরের নিচে মিলল ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাথরবোঝাই একটি ট্রাক থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিনব কায়দায় পাথরের নিচে এসব শাড়ি লুকিয়ে ঢাকায় নেওয়া হচ্ছিল। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়িসহ ট্রাকটি জব্দ করেন সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) সদস্যরা। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরাইল ব্যাটালিয়নের অধীন ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশিRead More
নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নব অভিযাত্রা শুরু
‘‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, প্রকৃতি বাঁচাও’’ ধ্বনি (শ্লোগান) এর ভিত্তিতে অরাজনৈতিক ও অলাভজনক সংগঠণ অঙ্গিকারে বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিদের সমন্বয়ে নতুন কমিটি প্রকাশের মাধ্যমে নব অভিযাত্রা শুরু হলো নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার। এ উপলক্ষে গত ১০ আগষ্ট সোমবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের জামে মসজিদ রোডস্থ গ্র্যান্ড এ.মালেক চাইনিজ রেষ্টুরেন্টে গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষক মোঃ মোশারফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিক মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া বিল্লাল এর উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষক মোঃ মনির হোসেন, স্বাস্থ্য কর্মী মোঃ মনিরুল ইসলাম, শিক্ষক মোঃ আজিজুর রহমান, সাংবাদিক মোজাম্মেল চৌধুরী,Read More
বিজয়নগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের রামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০জন আহত হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়। এলাকাবাসী ও খাঁটি হাতা হাইওয়ে পুলিশ জানান, নরসিংদী থেকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেটে হযরত শাহজালাল (র.) মাজারে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার রামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীর গোপনাঙ্গে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় স্বামী আটক
ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে রহমত আলী (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক রহমত আলী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের কুরবান আলী বাড়ির বসু মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগের বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ভোরে রহমত আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিবারের অভিযোগ, প্রায় এক বছরRead More
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন
‘দাসত্বের মার্কিন বাণিজ্য চুক্তি’ বাতিল, শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ, কোচিং ব্যবসা বন্ধ এবং শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুনিয়া মাহিন, উদীচী শিল্পীগোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়ার সদস্য এ.এস.এম. সিয়াম, আবদুল্লাহ আল নোমান মুন্সী, শিহাব হাসান জাকু, আযহারুল ইসলাম ইমন এবং নারী ও শিশু অধিকার সংগঠন সুরক্ষার সংগঠক জেরিনRead More
সরাইলে ইজারাবহির্ভূত বালু উত্তোলনের অভিযোগ, গ্রামবাসীর ধাওয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইজারাবহির্ভূতভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার ও বালুবাহী নৌযানকে ধাওয়া করেছেন স্থানীয় গ্রামবাসী। এ সময় বালু উত্তোলনে জড়িত শ্রমিকরা ড্রেজার ও নৌযান নিয়ে ভৈরবের দিকে চলে যান। মঙ্গলবার বিকাল ৩টার দিকে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর, কাকরিয়া ও চরকাকরিয়া এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ভৈরব এলাকার মেন্দিপুর অংশ থেকে বালু উত্তোলনের জন্য ইজারা দেওয়া হলেও ইজারাদাররা নির্ধারিত এলাকার বাইরে গিয়ে অরুয়াইল ইউনিয়নের রাজাপুর, কাকরিয়া ও চরকাকরিয়া এলাকার মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছেন। ইজারাবহির্ভূতভাবে বালু উত্তোলনের খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী নৌকাযোগে সেখানেRead More
নবীনগরে আওয়ামী লীগ নেতা সোহেল মেম্বার গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় করা পুরোনো মামলায় সোহেল মিয়া (সোহেল মেম্বার) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)। গ্রেপ্তার সোহেল মিয়া উপজেলার বাঘাউড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার নাটঘর এলাকায় বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সোহেল মিয়াকে বুধবার (১২ আগস্ট) আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানোর কথা রয়েছে।



















