Main Menu

তিন টিভি চ্যানেল সরাসরি দেখাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

[Web-Dorado_Zoom]

দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের ম্যাচগুলো কোন কোন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে তা ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে।

টেস্টসহ সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও টেন ক্রিকেট। আর টেস্ট না দেখালেও ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

টেস্ট ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সিরিজটি। গলে আগামী ৭ মার্চ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ও ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্ট ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০.৩০ মিনিটে। এই সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হতে যাচ্ছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ।

টেস্ট সিরিজ শেষে ২২ মার্চ কলম্বোতে সীমিত ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৫ মার্চ ডাম্বুলায় অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। আর ১ এপ্রিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে।

প্রথম দুইটি ওয়ানডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। তৃতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়।

টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে আগামী ৪ ও ৬ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচগুলো।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares