Main Menu

ছাত্রলীগের ক্লিন সিটি সেইফ সিটি কর্মসূচীর উদ্বোধন

[Web-Dorado_Zoom]

Br 19-9-15 (1)
প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,এক সময় আমাদের দেশ পরাধীন ছিল তখন আমরা স্বাধীনতার জন্য লড়াই-সংগ্রাম করেছি ছাত্ররাই সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আজকে দেশ স্বাধীন হয়েছে দেশকে গড়ে তোলতে হবে। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে সুন্দর ভাবে সাজানোর দায়িত্ব ছাত্রকর্মীদের পালন করতে হবে।

তিনি আজ শনিবার বেলা ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশনের এলাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ আয়োজিত ক্লিন সিটি সেইফ সিটি কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো.হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি
Br 19-9-15 (2)
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশন এলাকায় একটি বৃক্ষ রোপন করেন।

এসময় আওয়ামীলীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares