বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
[Web-Dorado_Zoom]
শনিবার দুপুরে শহরতলীর শালগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মিয়া (৪০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত বাবুল মিয়া শালগাঁও গ্রামের মলাই মিয়ার ছেলে। তিনি সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের শালগাঁও গ্রামের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় হঠাৎ করে বিদ্যুতের তারে জড়িয়ে যান বাবুল। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
« ছাত্রলীগের ক্লিন সিটি সেইফ সিটি কর্মসূচীর উদ্বোধন (Previous News)
(Next News) শশইে ট্রাকচাপায় গৃহবধূ নিহত »



















