আখাউড়ায় ‘অতিরিক্ত মদ্যপানে’ এক ব্যক্তির মৃত্যু
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অতিরিক্ত মদ্যপানের পর মো. বাচ্চু মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে তিনি অতিরিক্ত মদ্যপান করেন। পরে আখাউড়া সড়ক বাজার এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকেন।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
পরিবারের সদস্যরা জানান, বাড়িতে নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
মৃত বাচ্চু মিয়া আখাউড়া পৌরসভার পূর্ব মালদারপাড়া এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করতেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
« আখাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার (Previous News)



















