Main Menu

হযরত মাওলানা রহমত উল্ল¬াহ’র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মনবাড়িয়ার বিশিষ্ট আলেমেদ্বীন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার মাদ্রাসার শিক্ষা সচিব আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা রহমত উল্ল¬াহ’র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বাদ আসর জেলা শহরের মেড্ডাস্থ রওজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাওলানা মুফতি বেলাল হুসাইনের পরিচালনায় আলোচনা করেন, মাওলানা কামাল উদ্দিন খাদেম, মাওলানা আঃ রশিদ, মাওলানা আব্দুল্লাহ খান, মাওলানা আনোয়ার বিন মুসলিম এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় মরহুমরে আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জামিয়া ইউনুছিয়ার প্রিন্সিপাল মুফতি মুবারকুল্লাহ। দোয়া মাহফিলে বিপুল সংখ্যক ছাত্র ও ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares