admin
নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পরই অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে কুলসুম আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত কুলসুম আক্তার নাসিরপুর গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. জয়নাল মিয়ার মেয়ে এবং নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়িতে খাবার প্রস্তুত না হওয়ায় কুলসুম মুড়ি ও চা খেয়ে বিদ্যালয়ে যায়। সেখানে সহপাঠীদের সঙ্গে কিছুক্ষণ খেলাধুলা করার পর বিদ্যালয়ের টিউবওয়েল থেকে পানি পান করে। পরে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় ওঠার সময় হঠাৎ মাথা ঘুরেRead More
গত বছরের চেয়ে ৫০ মণ্ডপ বেশি, ব্রাহ্মণবাড়িয়ায় ৬২৮ মণ্ডপে দুর্গাপূজা
ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ বছর জেলার ৯টি উপজেলায় মোট ৬২৮টি মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় ৫০টি বেশি। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। সভায় জানানো হয়, গত বছর জেলায় ৫৭৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৮-এ। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৮৫টি, নাসিরনগরে ১৪২টি, নবীনগরে ১৩২টি, বিজয়নগরে ৬৪টি, সরাইলে ৫৬টি, কসবায় ৫৬টি,Read More
ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৪২
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ কিশোরকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। পরে তাদের বয়স ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মুচলেকা গ্রহণ করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিমের নির্দেশনায় শহরের পুনিয়াউট, দাতিয়ারা, রেলস্টেশন, অবকাশ পার্ক, কান্দিপাড়া, টেংকের পাড় ও মেড্ডাসহ বিভিন্ন এলাকায় অভিযানRead More
সুরকি বসিয়ে বন্ধ সড়কের কাজ, দুর্ভোগে ২০ হাজার মানুষ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের তিন গ্রামের প্রায় ২০ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে শুরু হওয়া সড়ক পাকাকরণের কাজ মাঝপথে বন্ধ হয়ে গেছে। প্রায় ৩ কিলোমিটার সড়কে ইটের সুরকি বসানোর পর আর কোনো কাজ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। শাহজাদাপুর, ধাউরিয়া ও নিয়ামতপুর গ্রামের বাসিন্দারা জানান, স্বাধীনতার পর থেকেই তারা কাঁচা সড়ক দিয়ে চলাচল করে আসছেন। বর্ষাকালে বৃষ্টির পানি জমে সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে যায়। এতে সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় যাত্রীদের গাড়ি থেকে নেমে ঠেলে নিতে হয়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পর ২০২৪ সালেRead More
সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ বছরের কিশোর নিহত, আহত অপর আরোহী
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইমরান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটর সাইকেলে থাকা অপর আরোহী আহত হয়েছেন। নিহত ইমরান ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া এলাকার মৃত মনু মিয়ার ছেলে। তার স্থায়ী বাড়ি নরসিংদীতে। ইমরান শহরের কাউতলী স্টেডিয়াম মার্কেটের হাবিব পার্টস ফেয়ার নামে একটি মোটরসাইকেল পার্টসের দোকানে কাজ করত। রোববার সন্ধ্যায় কাউতলী থেকে আখাউড়ার দিকে যাওয়ার পথে রাধিকা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ইমরানসহ দুজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত ইমরানকে ঢাকার শ্যামলীর সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়াRead More
ব্রাহ্মণবাড়িয়ার সন্তান বাবুল মিঞা বিসিআইসির নতুন চেয়ারম্যান
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর গ্রামের সন্তান মো. বাবুল মিঞা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি এর আগে পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে প্রেষণে বিসিআইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তাঁর চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মো. বাবুল মিঞা প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ২৫ জানুয়ারি সংগঠনটির নতুন কমিটিতে তিনি মহাসচিব নির্বাচিত হন। বিসিআইসি দেশের সার ওRead More
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের দামচাইল, খোলাপাড়া, সাদেকপুর ও হাংমাড়া মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন তারিফ (২০), সালমান (৪), বায়জিদ (১১), তারিন (১৬), আশরাফুল (১২), তসিবা (৯), রবিউল্লাহ (৪০), জামাল (৪৫), আব্দুল বাসার (৭০), নুর আলম (৪০), ইয়াসমিন (৩৫), তোফাজ্জল (১৭) ও সাফিয়া (৩২)। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্র ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,Read More
ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের সাবেক নেতা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) বিকেলে শহরের কাউতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর সদর উপজেলার সাদেকপুর এলাকার মৃত হাজী বজলুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, নাশকতার একটি মামলায় জাহাঙ্গীরের বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ থাকায় তাকে গ্রেফতার করাRead More
এমপি শ্যামলের অর্থায়নে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন দিল ছাত্রদল
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নারী শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনের সময় স্যানিটারি প্যাড সহজে পাওয়ার সুযোগ তৈরি করতে দুটি ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের অর্থায়নে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মেশিন দুটি স্থাপন করা হয়। বেগম খালেদা জিয়া ছাত্রীনিবাস ও নতুন ছাত্রী হোস্টেলে পৃথকভাবে একটি করে ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। নারী শিক্ষার্থীদের প্রয়োজনীয় সময়ে জরুরি সামগ্রী সহজে প্রাপ্তি এবং তাদের দৈনন্দিন সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মেশিন স্থাপনকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল এ.কে.এম. হক, উপাধ্যক্ষRead More
বিশ্ব শিক্ষক দিবসে ব্রাহ্মণবাড়িয়ার আহসান শাহরিয়ারসহ ১০২ জন পেলেন গুণী শিক্ষক সম্মাননা
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা পদক দেওয়া হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক (প্রাণিবিজ্ঞান) মো. আহসান শাহরিয়ার তোহফা গুণী শিক্ষক হিসেবে এ সম্মাননা পেয়েছেন। সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা পদক ও স্মারক তুলে দেওয়া হয়। এবার ১০২ জন শিক্ষককে ১৪টি শিক্ষা-স্তর বা প্রতিষ্ঠানভিত্তিক ক্যাটাগরি এবং একটি বিশেষ ক্যাটাগরিতে ভাগ করে সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে **কলেজ পর্যায় (সাধারণ) ক্যাটাগরিতে ১৫ জন** শিক্ষক নির্বাচিত হয়েছেন। এই ক্যাটাগরির তালিকায় ব্রাহ্মণবাড়িয়া সরকারিRead More



















