Thursday, October 15th, 2026
ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ ২৬ অক্টোবর থেকে
কক্সবাজারগামী যাত্রীদের জন্য সুখবর। ঢাকা-কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চালু হতে যাচ্ছে মহানগর এক্সপ্রেসের বর্ধিত সেবা। এতে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ বিভিন্ন জেলার যাত্রীরা ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি কক্সবাজারে যাতায়াতের সুযোগ পাবেন। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমানের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, মহানগর এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের মতো বিরতিহীনভাবে চলবে না। যাত্রাপথে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজারে পৌঁছাবে। অন্যদিকে, ৭২১ নম্বর ট্রেনটিRead More
মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ। কলেজের গভর্নিং বডির সভাপতি মোজাম্মেল হক মাছুমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম, প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। এ ছাড়া বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান এম আর মুজিব। সভায় বক্তারা তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতাRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ৩৪ ক্যামেরার ২০টিই অচল, বাড়ছে চুরিসহ নানা অপরাধ
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের (সদর হাসপাতাল) ৩৪টি সিসিটিভি ক্যামেরার মধ্যে ২০টিই অচল। গুরুত্বপূর্ণ স্থানগুলোর ক্যামেরা কাজ না করায় হাসপাতালের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি হাসপাতাল থেকে তিন দিন বয়সী এক নবজাতক চুরির ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গিয়ে ক্যামেরাগুলোর এই চিত্র সামনে আসে। নবজাতক চুরির ঘটনার পর ফুটেজ পর্যালোচনা করতে গিয়ে দেখা যায়, হাসপাতালের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানের ক্যামেরা সচল নেই। এমনকি জরুরি বিভাগের প্রধান ক্যামেরাটিও অচল। ফলে ওই এলাকার প্রয়োজনীয় ফুটেজ পাওয়া যায়নি। এতে নবজাতককে নিয়ে যাওয়া নারীকে শনাক্ত করার ক্ষেত্রে তদন্তকারীরা জটিলতায় পড়েছেন। বুধবারRead More
ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক
ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন জব্দ করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর খাদিমপাড়া এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ভাদুঘর এলাকার জুয়েল মিয়া (৩৬), সিরাজুল ইসলাম (৫৪), রতন মিয়া (৪০), পল্টু সরকার (২৬) ও দেওয়ান মিয়া (৩৩)। এসআরবি-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জুয়েল মিয়ার চায়ের দোকানে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাঁচজন পালানোর চেষ্টাRead More
বিজয়নগরে বিজিবির অভিযানে ১২ কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ১৫ হাজার ৪৮টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার ভাগলপুর এলাকায় সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীন আলীনগর বিওপির টহল দল এ অভিযান চালায়। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাগলপুর এলাকায় অবস্থান নেয় টহল দল। এ সময় ভারতের দিক থেকে মাথায় কার্টন নিয়ে কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়াRead More
কেমিক্যাল দিয়ে দুর্গন্ধ দূর করে পচা ডিমে তৈরি হচ্ছিল বেকারি পণ্য, জরিমানা ১ লাখ টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিমে বেকারির বিভিন্ন খাদ্যপণ্য তৈরির অভিযোগে এশিয়া বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরের এলহামপাড়ায় অবস্থিত এশিয়া বেকারিতে অভিযান চালিয়ে এ অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, অভিযানে দেখা যায়, বেকারিটিতে পচা ও খাওয়ার অনুপযোগী ডিম দিয়ে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসব ডিম সংগ্রহ করে বিশেষ কেমিক্যাল দিয়ে দুর্গন্ধ দূর করার পর বেকারির পণ্যRead More



















