Main Menu

September, 2026

 

আখাউড়ায় টিসিবির দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দোকান খোলার সময় শাটারে হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজু রহমান (৫০) নামে এক টিসিবির বেতনভুক্ত শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজু রহমান মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি সরকারি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির কাজে বেতনভুক্ত শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে টিসিবির পণ্য বিক্রির জন্য দোকান খোলার উদ্দেশ্যে ফজু রহমান শাটার তুলতে যান। এ সময় শাটারে হাত দেওয়ারRead More


সরাইলে নবজাতকের মরদেহ উদ্ধার: ছেলে না মেয়ে, পরিচয় মেলেনি

একটি সন্তান পৃথিবীতে আসবে, এই অপেক্ষায় কত মায়ের চোখে ঘুম থাকে না। অনাগত শিশুর জন্য কত বাবা-মা মাসের পর মাস প্রস্তুতি নেন, কত কষ্ট সহ্য করেন, চিকিৎসার পেছনে ব্যয় করেন জীবনের সঞ্চয়। আবার এমনও অনেক মা-বাবা আছেন, যারা বছরের পর বছর সন্তানের মুখ দেখার অপেক্ষায় থাকেন। সন্তানহীনতার সেই শূন্যতা কতটা কষ্টের, তা যার ঘরে সন্তান নেই, তিনিই সবচেয়ে ভালো বোঝেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঝোপঝাড় থেকে আনুমানিক একদিন বয়সী এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির শরীরের প্রায় অর্ধেক অংশ কুকুরে খেয়ে ফেলেছে। পঁচন ধরে যাওয়ায় শিশুটি ছেলে না মেয়ে, সেটিওRead More


ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরের (১৬) মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর পরও তাঁর নাম-পরিচয় ও ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। রোববার (৩০ আগস্ট) ভোর ৬টার দিকে হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়। বর্তমানে মরদেহটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট দুপুরে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত অবস্থায় ওই কিশোরকে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে একই দিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করাRead More


ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে নারী ভিক্ষুকের মৃত্যু, পরিচয় মেলেনি

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অসুস্থতার কারনে অজ্ঞাতনামা এক নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৫০ বছর৷ পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করলেও ডাটাবেজে কোনো তথ্য পাওয়া যায়নি। সোমবার (৩১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের সোনিয়া ফাস্টফুড দোকানের পশ্চিম পাশ থেকে ওই নারীর ভিক্ষুকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে স্টেশনের ওই স্থানে অজ্ঞাত নারীকে ঘুমিয়ে থাকতে দেখা যায়। পরের দিন সকালে স্টেশনের লোকজন ও যাত্রীরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়েRead More


সরাইলে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় জামাল মিয়া (৩২) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর দেহ খণ্ড-বিখণ্ড হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। সোমবার (৩১ আগস্ট) ভোর আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার কুট্টাপাড়া এলাকায় ব্র্যাক অফিসের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া সরাইল উপজেলার নোয়াগাঁও কানিউচ্চ গ্রামের মন মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার রাতে জামাল মিয়া সিএনজি নিয়ে মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর তাঁরRead More


আখাউড়ায় প্রেমিকের সঙ্গে পালালো প্রবাসীর স্ত্রী, টাকা-স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই নাবালিকা সন্তানকে বাড়িতে রেখে কথিত প্রেমিকের সঙ্গে এক গৃহবধূ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রবাসী স্বামীর ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগে ওই গৃহবধূর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে সাংবাদিকদের কাছে এসব অভিযোগের কথা জানান গৃহবধূর শ্বশুর ও প্রবাসী জাফর মিয়ার বাবা মো. বাবুল মিয়া। এর আগে গত বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল্লাহপুর গ্রামের মো. বাবুল মিয়ারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় জাল দলিল দিয়ে মামলা, বাদীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা, জাল ও ভিত্তিহীন দলিল দিয়ে মামলা করায় ৫০ হাজার টাকা জরিমানাসহ বাদীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সদর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক আখতার জাবেদ এই রায় দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ মার্চ সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিননগর গ্রামের মো. মোশাররফ হোসেন ২০ শতক জমির অংশ (সাহাম) দাবি করে এবং কয়েকটি খতিয়ান তার ওপর বাধ্যকর নয়-এমন ঘোষণার জন্য সিনিয়র সিভিল জজ আদালতে মামলা করেন। মামলায় মো. সদর উপজেলার মহিউদ্দিন নগর গ্রামের নাজির হোসেনসহ মোট ১৬ জনকে বিবাদী করা হয়। মামলায় ১৯৩৩Read More


This site is protected by wp-copyrightpro.com