Sunday, September 20th, 2026
আখাউড়া সীমান্তে কিশোরের লাশ, উদ্ধারে বিজিবি-বিএসএফের যোগাযোগ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে এক কিশোরের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। লাশটি বাংলাদেশ-ভারত সীমান্তের এমন একটি স্থানে রয়েছে, যেখান থেকে সেটি উদ্ধারে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ চলছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্তের ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় মরদেহটি দেখতে পায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ফকিরমুড়া ক্যাম্পের কমান্ডার নিরাময় চাকমা জানান, সীমান্তের কাঁটাতারের পাশে একটি লাশ পড়ে থাকার খবর তারাও পেয়েছেন। রাত হওয়ায় লাশটি শনাক্ত ও উদ্ধারের বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আখাউড়া-ত্রিপুরা সীমান্তের ২০২২-৯এস সীমান্ত পিলারেরRead More
বাঞ্ছারামপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, হামলা- ৩ রাউন্ড গুলি, আহত ১
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মসজিদ পরিচালনা কমিটি ও হিসাব-নিকাশ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় গুলিতে শিপার মিয়া (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের দক্ষিণপাড়ায় শিপার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনকে আসামি করে বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিপার মিয়া। অভিযোগে শিপার মিয়া দাবি করেন, ফারুক মাস্টার, সবুজ মিয়া, মোহাম্মদ আলী, সাদেক মিয়া, মরম মিয়া,Read More
নবীনগরে কিশোর গ্যাংয়ের উৎপাত, স্পিডবোট ঘাটে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩, ঢাকায় প্রেরণ ১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে কিশোরদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে নবীনগর পৌর শহরের লঞ্চঘাট এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা শহরের আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের কয়েকজন কিশোর মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। এতে শহরের ব্যস্ততম এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরেRead More
২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ
আগামী ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের নির্মাণকাজ শেষ করে সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সেতুমন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। ছয় লেনে উন্নীতকরণের প্রকল্পটি অনেক আগে নেওয়া হলেও সাড়ে চার বছরেও এর অগ্রগতি সন্তোষজনক ছিল না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি দ্রুতRead More
নবীনগর-বাঞ্ছারামপুর সড়কের উন্নয়নকাজ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত যোগাযোগব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ একটি সড়কাংশের নির্মাণ ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শ্রীরামপুর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত অংশের নির্মাণকাজের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বাস্তবায়নে এ কাজ শুরু হচ্ছে। সড়কটি উন্নয়ন ও প্রশস্ত করা হলে নবীনগর ও বাঞ্ছারামপুরের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমার পাশাপাশি দুই উপজেলার মধ্যে যোগাযোগ আরওRead More
অক্সিজেন প্লান্টে বিকট শব্দ, আগুনের গুজবে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ফাঁকা
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের অক্সিজেন প্লান্টে বিকট শব্দ শোনার পর আগুন লাগার গুজব ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় তাড়াহুড়ো করে বিভিন্ন ওয়ার্ড থেকে রোগী ও স্বজনরা নিচে নেমে আসেন। একপর্যায়ে হাসপাতালের কয়েকটি ওয়ার্ড প্রায় ফাঁকা হয়ে যায়। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের অক্সিজেন প্লান্টের বিআইই ট্যাংক থেকে বিকট শব্দ শোনা যায়। শব্দ শুনে হাসপাতালে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অক্সিজেন প্লান্টে কোনো সমস্যা বা আগুন লাগার ঘটনা ঘটেনি। এ ঘটনায় কেউ হতাহতওRead More
তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
দেশের চলমান গ্যাস সংকটের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। বিজিএফসিএল কর্মকর্তারা জানান, উদ্বোধনের পরপরই তিতাস-২৮ নম্বর কূপটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। কূপটি থেকে দৈনিক ১২ থেকে ১৩ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সক্ষমতা রয়েছে। তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ শুরু হয় ২০২৫ সালের ১৫ ডিসেম্বর এবং শেষ হয় চলতি বছরের ১৯ জুন। কূপটির গভীরতা প্রায় ৩Read More



















