Main Menu

Tuesday, September 15th, 2026

 

নাসিরনগরের খাগালিয়া নদীতে স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুই যাত্রী নিহত

নাসিরনগরে খাগালিয়া নদীতে স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাতলপাড় ইউনিয়নের রায়হান উদ্দিনের ছেলে দয়াল (২৪) ও পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের হানিফ মিয়ার ছেলে মো. সজীব (২৫)। পুলিশ জানায়, বিকেলের দিকে চাতলপাড় গ্রাম থেকে স্পিডবোটে করে তিনজন এক রোগীকে নিয়ে চিকিৎসার জন্য নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে রাতে খাগালিয়া নদীতে স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।Read More


প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণ করে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে চালু হলো ডিজিটাল হাজিরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার অনুসরণ করে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে চালু হয়েছে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির ডিজিটাল হাজিরা ব্যবস্থা। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে ডিজিটাল হাজিরা মেশিনের উদ্বোধন করেন মাছিহাতা গ্রুপের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সহধর্মিণী সৈয়দা মাহফুজা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদা জাহান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমান, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. রাশেদ কবির আখন্দ, প্রধান শিক্ষক মো. আবু জামালসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।Read More


ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ‘হাইওয়ে’র গানে মাতল তারুণ্য, উচ্ছ্বাস

দীর্ঘ প্রায় চার বছর পর নবীনবরণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে গানে মাতল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। নানা আলোচনা ও অনিশ্চয়তা কাটিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড ‘হাইওয়ে’র পরিবেশনায় উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। ব্যান্ডটির শিল্পী হাসান ইথার ও তাঁর দলের পরিবেশনায় একের পর এক গানে উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এর আগে বেলা পৌনে ১২টার দিকে কলেজের মূল ক্যাম্পাস-সংলগ্ন নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়। পরে বিকেল সাড়ে তিনটার দিকে কলেজের দক্ষিণ ক্যাম্পাসেRead More


আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়টির মাঠে আয়োজিত অনুষ্ঠানে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ রাশেদ কবির আখন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাছিহাতা গ্রুপের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের এর সহধর্মিনী সৈয়দা মাহফুজা আক্তার। প্রধানবক্তা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদা জাহান। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা মাহফুজা আক্তার বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধর করার অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। ভূক্তভোগীরা হলেন তিতাস কমিউটার ট্রেনের টিকেট কাউন্টার ম্যানেজার মহিউদ্দিন আহমেদ সজীব ও বুকিং ক্লার্ক মোঃ কাউসার হোসেন। ভূক্তভোগীদের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা সানি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের এজেন্টশীপ নেয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু ট্রেনের ইজারাদার প্রতিষ্ঠান তাতে সাড়া দিচ্ছে না। আজ সোমবার সকালে যুবদল নেতা সানি বুকিং ক্লার্ক মোঃ কাউসার হোসেনকে ফোন করেRead More


This site is protected by wp-copyrightpro.com